Body Recovered

ঝাড়গ্রামে শ্মশানের কাছে উদ্ধার প্রৌঢ়ের দেহ! পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই স্বাস্থ্যকর্মীকে

নেপাল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী দেখভালের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে পুরাতন ঝাড়গ্রামের শ্মশান কালী মন্দির সংলগ্ন ফাঁকা জায়গায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্যদের খবর দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২৩:২১
Share:

— প্রতীকী চিত্র।

ঝাড়গ্রাম শহরে শ্মশান কালী মন্দির সংলগ্ন ফাঁকা এলাকা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হল। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবে খুন করে দেহটি রাতের অন্ধকারে সেখানে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নেপাল শ্যামল। তাঁর বয়স ৫০ বছর। বাড়ি ঝাড়গ্রাম শহরে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, নেপাল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী দেখভালের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে পুরাতন ঝাড়গ্রামের শ্মশান কালী মন্দির সংলগ্ন ফাঁকা জায়গায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস এবং ঝাড়গ্রাম থানার আইসি কৌশিক সাউ ঘটনাস্থলে পৌঁছোন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন নেপাল। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু তাঁর কোনও সন্ধান মেলেনি।

নেপালের পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।মৃ তের ছেলে অনির্বাণ শ্যামল বলেন, “বুধবার দুপুর থেকে বাবা বাড়ি ফেরেননি। রাতেও খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাইনি। সকালে খবর পেয়ে এসে দেখি বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পরিকল্পিত ভাবে খুন করে রাতের অন্ধকারে এখানে ফেলে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে। এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত। আমাদের একটাই দাবি, দোষীদের গ্রেফতার করা হোক।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement