Elephant Death

ঝাড়গ্রামের জঙ্গল থেকে উদ্ধার একটি হাতির মৃতদেহ, শারীরিক অসুস্থতার কারনে মৃত্যু দাবি বনদফতরের

এই হাতির দেহের ময়নাতদন্ত হয়। বন দফতর প্রাথমিক তদন্ত করে জানায় শারিরীক অসুস্থতার কারণেই এই হাতিটির মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০২:৫৫
Share:

জঙ্গলে পড়ে হাতির মৃতদেহ। নিজস্ব চিত্র ।

একটি হাতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দুধিয়ানালা এলাকায়।

Advertisement

সূত্রের খবর, রবিবার রাতে এই পাঁচ বছরের পুরুষ হাতিটির মৃতদেহ নজরে আসে হাতি ট্র‍্যাকার টিমের সদস্যদের। সঙ্গে সঙ্গে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হলে তাঁরা এসে হাতির দেহটি কলাইকুন্ডা রেঞ্জ অফিসে নিয়ে যান। সেখানেই এই হাতির দেহের ময়নাতদন্ত হয়। বন দফতর প্রাথমিক তদন্ত করে জানায় শারিরীক অসুস্থতার কারণেই এই হাতিটির মৃত্যু হয়েছে।

খড়্গপুর ডিভিশনের ডিএফও মণীষ যাদব বলেন, "শরীরের বহির্ভূত আঘাতের তেমন কোনও চিহ্ন নেই। ময়নাতদন্তের পরে ভিসেরা পরীক্ষার পরই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। প্রাথমিক ভাবে ময়নাতদন্তের রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্ট বলে মনে করা হচ্ছে।"

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে কুলাইকুন্ডা রেঞ্জের সাঁকরাইল ব্লকের বড়গহরিয়া এলাকায় ১৮ থেকে ১৯টি হাতি রয়েছে। নয়াগ্রামের হাতির দলের একটা বড় অংশ ৪২টি হাতি মানিকপাড়া রেঞ্জের বালিভাষা বিটের বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই রকম কোনও একটি দলেরই সদস্য ছিল এই হাতিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement