Medinipur Police

প্রজাতন্ত্র দিবসের আগে পথবাসীদের কম্বল বিতরণ পুলিশের

কোতোয়ালি থানার এই উদ্যোগ নতুন নয়। এর আগেও মাঝে মধ্যে মেদিনীপুর শহরে ঘুরে ঘুরে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে পথবাসীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ০১:২৯
Share:

শীতের রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছে কোতোয়ালি থানার পুলিশ। —নিজস্ব চিত্র।

প্রজাতন্ত্র দিবসে প্রাক্কালে রাস্থায় পড়ে থাকা সহায়সম্বলহীন মানুষজনের পাশে দাঁড়াল মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ। প্রবল শীতের রাতে ঘুরে ঘুরে তাঁদের হাতে কম্বল তুলে দিল পুলিশের একটি দল।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কোতোয়ালি থানার এই উদ্যোগ নতুন নয়। এর আগেও মাঝে মধ্যে মেদিনীপুর শহরে ঘুরে ঘুরে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে পথবাসীদের। প্রজাতন্ত্র দিবসের আগের দিন সোমবার রাতে ফের এ ধরনের একটি কর্মসূচি নিয়েছে কোতোয়ালি থানা। কোতোয়ালি থানার একটি দল হাজারখানেক কম্বল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। প্রবল শীতে জবুথবু পথবাসীদের মধ্যে যাঁদের প্রয়োজন রয়েছে, তাঁদের তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে কম্বল। পথবাসী ছাড়াও এলাকার বেশ কয়েকটি বাড়িতেও কম্বল দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement