general-election-2019-west-bengal

অনুব্রতের সভায় নকুলদানা বিলি

ফতেসিংহপুরের এক সভায় নকুলদানার প্রসঙ্গ তুলে অনুব্রত দলীয় কর্মীদের বলেন, ‘‘নকুলদানা দেবেন, একশো ভাগ দেবেন, উন্নয়ন চাষ করতে যা দরকার তাই দেবেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১১:২৭
Share:

রোড শোতে অনুব্রত। নিজস্ব চিত্র

ঢাক বাজিয়ে ও নকুলদানা বিলি করে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাল গড়বেতার তৃণমূল।

Advertisement

বুধবার বিকেলে গড়বেতায় ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে প্রচারে এসেছিলেন অনুব্রত মণ্ডল। হুডখোলা গাড়িতে ধাদিকা থেকে গড়বেতা হয়ে ফতেসিংহপুর পর্যন্ত ১৫ কিলোমিটার পথে রোড শো করেন তিনি। পরে ফতেসিংহপুরের এক সভায় নকুলদানার প্রসঙ্গ তুলে অনুব্রত দলীয় কর্মীদের বলেন, ‘‘নকুলদানা দেবেন, একশো ভাগ দেবেন, উন্নয়ন চাষ করতে যা দরকার তাই দেবেন।’’ সেইসঙ্গে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে ছাড়বেন না, তাঁদের কাজ তাঁরা করবে, আমার কাজ আমরা করব।’’

ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উত্তরপ্রদেশ থেকে লোক আনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত এ দিন বলেন, ‘‘মেদিনীপুরের মাটি সংগ্রামী মাটি, এখানকার মানুষ শুয়োর মারা করে দেবে, বলে দিলাম।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিন বিকেলে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সড়কপথে গড়বেতায় আসেন তিনি। তাঁকে মধ্যমণি করে বাইক মিছিল করে তৃণমূল। যা দেখে মুচকি হেসে অনুব্রত দাবি করেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা উন্নয়ন করছেন, যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে।’’ এ দিন সন্ধ্যায় গোয়ালতোড়ের আমলাশুলিতেও বক্তব্য রাখেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement