Constable Arrest

রাস্তার অন্ধকারে কলেজছাত্রীর সঙ্গে অভব্যতা, কনস্টেবল গ্রেফতার! পুলিশি হেফাজতের নির্দেশ মেদিনীপুর আদালতের

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের বাড়ি পিংলা থানা এলাকায়। তমলুক পুলিশ লাইনে কনস্টেবল হিসাবে কর্মরত তিনি। তাঁর পরিচয়পত্র, উর্দি এবং কিছু ওষুধপত্র উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৮:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলেজছাত্রীকে শারীরিক হেনস্থার অভিযোগে গ্রেফতার এক পুলিশ কনস্টেবল। সোমবার তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

ঘটনাস্থল পশ্চিম মেদনীপুরের পিংলা। রবিবার সন্ধ্যায় কম্পিউটার ক্লাস থেকে বাড়ি ফিরছিলেন এক কলেজছাত্রী। সাইকেল চালিয়ে তিনি যখন ফিরছিলেন, তাঁর পথ আটকান তমলুক পুলিশ লাইনে কর্মরত এক কনস্টেবল। তরুণীর অভিযোগ, অন্ধকারের সুযোগে তাঁর সঙ্গে অভব্যতা করেন ই পুলিশকর্মী। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে যান। তাঁরা অভিযুক্তকে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন এলাকার বিধায়ক স্বাগতা মান্না।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের বাড়ি পিংলা থানা এলাকায়। তমলুক পুলিশ লাইনে কনস্টেবল হিসাবে কর্মরত তিনি। তাঁর পরিচয়পত্র, উর্দি এবং কিছু ওষুধপত্র উদ্ধার হয়। বিধায়িক অভিযুক্তকে পিংলা থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেন। তিনি জানান, দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দিতে হবে অভিযুক্তকে।

Advertisement

সোমবার অভিযুক্তকে মেদিনীপুর আদালতে হাজির করানো হয়েছিল। ধৃত কনস্টেবলকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement