Congress Leaders Attacked in Khejuri

ত্রাণ দিতে গিয়ে খেজুরিতে ‘আক্রান্ত’ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সঙ্গীরা, বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ

খেজুরির হিজলি এবং বিদ্যাপীঠে ‘ভোট-পরবর্তী হিংসায়’ আক্রান্তদের ত্রাণ দিয়ে ফিরছিলেন শুভঙ্কর-সহ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, সেই সময় বিজেপির একটি বিজয় মিছিল যাচ্ছিল। শুভঙ্করদের গাড়ি যখন হেঁড়িয়ার কাছাকাছি, তখন কংগ্রেস নেতৃত্বের তিনটি গাড়িতে হামলা চালানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ২২:১৩
Share:

খেজুরিতে প্রদেশ কংগ্রেস সভাপতির গাড়িতে হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত।

‘ভোট-পরবর্তী অশান্তি’-তে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে ফেরার পথে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, বিজেপির মিছিল থেকে তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের খেজুরির হেঁড়িয়া।

Advertisement

খেজুরির হিজলি এবং বিদ্যাপীঠে ‘ভোট-পরবর্তী হিংসায়’ আক্রান্তদের ত্রাণ দিয়ে ফিরছিলেন শুভঙ্কর-সহ কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, সেই সময় বিজেপির একটি বিজয় মিছিল আসছিল। শুভঙ্করদের গাড়ি যখন হেঁড়িয়ার কাছাকাছি, তখন কংগ্রেস নেতৃত্বের তিনটি গাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে হেঁড়িয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

শুভঙ্করের অভিযোগ, লাঠি-অস্ত্র হাতে হামলা চালানো হয়েছে। শুভঙ্করের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কল্যাণ রায়, শম্ভু ভুঁইয়া, শুভাশিস ভট্টাচার্য, আশুতোষ চট্টোপাধ্যায়েরা। প্রদেশ কংগ্রেস সভাপতি পরে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে অভিযোগ করেন, তাঁদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পরিকল্পিত হামলা হয়েছে। তাঁর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। তিনি লেখেন, ‘‘এটা শুধু আমার বা কংগ্রেস কর্মীদের উপর হামলা নয়— এটা গণতন্ত্রের উপরই সরাসরি হামলা। বিজেপি পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে যে, সাধারণ মানুষের পাশে নির্ভয়ে দাঁড়ানো একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে কংগ্রেসই উঠে আসছে। আর সে কারণেই তারা হিংসা এবং কাপুরুষোচিত রাজনৈতিক আক্রমণের আশ্রয় নিয়েছে।’’

Advertisement

আক্রান্তদের পাশে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। শর্টসার্কিটের ঘটনা নয়, আগুন ধরানো হয়েছে। কিন্তু এখনও ফরেন্সিক-সহ কোনও তদন্ত শুরু করেনি নতুন সরকার।” যদিও এ নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement