TMC Fact Finding Team

ভোট-পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রতিনিধিদল

নির্বাচনের পর এলাকাগুলিতে হিংসা, ভাঙচুর এবং মারধর করার অভিযোগ পান তৃণমূল নেতৃত্ব।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৮:৪৮
Share:

আক্রান্তদের পরিবারের সঙ্গে দোলা সেন। নিজস্ব চিত্র।

২০২৬ বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, খড়্গপুর, কেশিয়াড়ি এলাকা পর্যবেক্ষণ করল তৃণমূলের প্রতিনিধিদল। দোলা সেনের নেতৃত্বে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘুরে দেখে এলাকাগুলি।

Advertisement

জানা গিয়েছে, নির্বাচনের পর উপরোক্ত এলাকাগুলিতে হিংসা, ভাঙচুর এবং মারধর করার অভিযোগ পান তৃণমূল নেতৃত্ব। তার পর সেই এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তাঁরা। এ ছাড়াও বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। পর্যবেক্ষণ শেষে গৃহীত তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেবেন দোলা সেন এবং বাকি প্রতিনিধিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement