আগুনে ছাই চার চালাঘর

দিঘার রতনপুরে রবিবার দুপুরে চারটি চালাঘর আগুনে ছাই হয়ে গেল। পদিমা-১ পঞ্চায়েতের রতনপুর খালপাড়ের ধারে রবিবার দুপুরে ছোট ছোট ছেলেমেয়েরা ফুলঝুরি জ্বালিয়ে ছিল।

Advertisement
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ০১:২৩
Share:

দিঘার রতনপুরে রবিবার দুপুরে চারটি চালাঘর আগুনে ছাই হয়ে গেল। পদিমা-১ পঞ্চায়েতের রতনপুর খালপাড়ের ধারে রবিবার দুপুরে ছোট ছোট ছেলেমেয়েরা ফুলঝুরি জ্বালিয়ে ছিল। আচমকা আগুনের ফুলকি একটি চালাঘরে গিয়ে পড়লে চালাঘরে আগুন ধরে যায়। বাতাসের টানে আগুন পাশের আরও তিনটি চালাঘরে ছড়িয়ে পড়ে ও চারটি চালা ঘরই আগুনে ভস্মীভূত হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান মনীন্দ্রনাথ দত্ত জানান, দমকল যাওয়ার আগে চারটি চালাঘরই ভস্মীভূত হয়ে যায়। চারটি পরিবারকে পদিমা-১ গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে ত্রিপল, চাল ও ত্রানসামগ্রী দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement