আজ তৃণমূলের সভা ঝাড়গ্রামে

কয়েক দিন আগে অরণ্যশহরের রবীন্দ্রপার্ক লাগোয়া ছোট মাঠে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই সভায় উপচে পড়া ভিড় অস্বস্তি বাড়িয়েছিল শাসক দলের। একই জায়গায় আজ, বৃহস্পতিবার বিকেলে পাল্টা সভার ডাক দিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, সভায় শাসক দলের জেলা নেতারাই হাজির থাকবেন।

Advertisement
শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:৪০
Share:

কয়েক দিন আগে অরণ্যশহরের রবীন্দ্রপার্ক লাগোয়া ছোট মাঠে সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই সভায় উপচে পড়া ভিড় অস্বস্তি বাড়িয়েছিল শাসক দলের। একই জায়গায় আজ, বৃহস্পতিবার বিকেলে পাল্টা সভার ডাক দিয়েছে তৃণমূল। জানা গিয়েছে, সভায় শাসক দলের জেলা নেতারাই হাজির থাকবেন। রাজ্যস্তরের কেউ থাকছেন না। এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়ের দাবি, “জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের মুখ্য রূপকার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন। সেটা আমরা সভায় প্রমাণ করে দেব। সভায় কুড়ি হাজার মানুষের জমায়েত করা হবে।” সভায় লোক নিয়ে আসার জন্য গত এক সপ্তাহ ধরে ঝাড়গ্রাম মহকুমার বিভিন্ন ব্লকে দলীয় কর্মীদের নিয়ে প্রস্তুতি-সভা করেছেন দীনেনবাবুরা। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রপার্ক লাগোয়া ছোট মাঠে খুব বেশি হলে ৭-৮ হাজার লোক ধরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement