সৈকত পর্যটন কেন্দ্র মন্দারমণিতে বৃহস্পতিবার ফের অবৈধ ভাবে নির্মিত নীলকণ্ঠ হোটেল ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি ভেঙে ফেলা হল। রামনগর-২ বিডিও প্রীতম সাহা জানিয়েছেন, সম্প্রতি অবৈধভাবে নির্মিত এই হোটেলটি কিছুটা ভাঙা হয়েছিল। এ দিন সেটি পুরোপুরি ভাঙা হল।