ডাকাতির জন্য জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ভবানীপুরের জামতলা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে ধৃতরা হল ভবানীপুরের কুমারপুরের সাদ্দাম খান, মহিষাদলের হরিরামপুরের হাসিবুল শাহ, সুতাহাটার রঘুনাথপুরের সৈয়দ তাইবুল রহমান ও শেখ আতিয়ার রহমান। ধৃতদের মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। উদ্ধার হয়েছে লোহার রড, ভোজালি-সহ বেশ কিছু অস্ত্র।