টুকরো খবর

এ বছরেই ৪৩৬ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শীতলপুর গ্রামের মেয়েটি। কিন্তু তার অমতেই বিয়ের ব্যবস্থা করেছিল পরিবারের অভিভাবকেরা। এক গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে গত ২৪ মে শীতলপুর গ্রামে গিয়ে ওই নাবালিকার বিয়ে রুখে দেয় নন্দকুমার ব্লকের বিডিও ও থানার ওসি।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুন ২০১৪ ০১:১৪
Share:

নাবালিকা বিয়ে রুখে পুলিশের সাহায্য

Advertisement

নিজস্ব সংবাদদাতা • তমলুক

এ বছরেই ৪৩৬ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শীতলপুর গ্রামের মেয়েটি। কিন্তু তার অমতেই বিয়ের ব্যবস্থা করেছিল পরিবারের অভিভাবকেরা। এক গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে গত ২৪ মে শীতলপুর গ্রামে গিয়ে ওই নাবালিকার বিয়ে রুখে দেয় নন্দকুমার ব্লকের বিডিও ও থানার ওসি। প্রশাসনিক হস্তক্ষেপে ওই নাবালিকার বিয়ে বন্ধ হওয়ার ফের নিজের স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে ওই নাবালিকা। তার পড়াশোনায় সাহায্য করতে এগিয়ে এল নন্দকুমার থানার ওসি-সহ পুলিশকর্মীরা। শুক্রবার বিকেলে নন্দকুমার থানার ওসি অজয়কুমার মিশ্র ওই ছাত্রীর হাতে তুলে দেন একটি সাইকেল ও কিছু আর্থিক সাহায্য। নতুন পোশাকও দেওয়া হয়। পুলিশের কাছ থেকে এই সাহায্য পেয়ে খুশি ওই ছাত্রী। এ দিন সে বলে, “পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। পুলিশের কাছ থেকে এই সাহায্য পাব কোনও দিন ভাবিনি।” নন্দকুমার থানার ওসি অজয়কুমার মিশ্র প্রতিশ্রুতি দেন, “ওই ছাত্রীর জন্য আমরা উচ্চ-মাধ্যমিক পর্যন্ত সাহায্য করব। আশা করছি সে ভবিষ্যতে সফল হবে।”

Advertisement

খালে লঞ্চ উল্টে মৎস্যজীবীর মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

খালে লঞ্চ উল্টে মৃত্যু হল এক মৎস্যজীবীর। শুক্রবার কাঁথি-৩ ব্লকের কালীনগর খালে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সুভাষ মাইতি (৫০)। বাড়ি কাঁথি থানার কান্টাই গ্রামে। শুক্রবার সকালে কাঁথি-৩ ব্লকের পানভুঁই গ্রামের রাধাশ্যাম মণ্ডলের মাছধরার লঞ্চ ‘রাধারানি’ সমুদ্রে মাছ শিকারে রওনা হয়েছিল। কালীনগর খাল দিয়ে সমুদ্রে যাচ্ছিলেন লঞ্চের ১২ জন মৎস্যজীবী। কালীনগর ব্রিজের কাছে খালের বাঁকে আচমকা লঞ্চটি উল্টে যায়। ১১ জন মৎস্যজীবী বেরিয়ে আসতে পারলেও সুভাষবাবু লঞ্চের মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে বিডিও প্রদীপ্ত বিশ্বাস ও কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ ঘটনাস্থলে যান। পরে লঞ্চ থেকে সুভাষবাবুর মৃতদেহ বের করা হয়।

অনলাইনে ভর্তি, আন্দোলনে বিজেপি

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

অনলাইন নিয়ে এ বার আন্দোলনের নেমে পড়ল বিজেপিও। রাজ্য নেতৃত্বের নির্দেশে শুক্রবার জেলার বেশ কয়েকটি কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন বিজেপির ছাত্র- যুব সংগঠনের কর্মী- সমর্থকেরা। এ দিন দুপুরে মেদিনীপুর কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। খড়্গপুর কলেজের সামনে প্রতীকি পথ অবরোধ হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, কলেজে কলেজে তৃণমূলের রাজনৈতিক আধিপত্যে ফাটল ধরতে পারে, এই আশঙ্কা করেই অনলাইনে ভর্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে সরকার। অনলাইন চালু হলে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা থাকত। এখন তা থাকবে না। টিএমসিপি নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, অস্বচ্ছতার আশঙ্কা অমূলক। মেধার ভিত্তিতেই কলেজে ছাত্র ভর্তি হবে। মূলত ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই অবিলম্বে কলেজগুলোতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছে বিজেপি।

দুর্ঘটনায় মৃত যুবক দাসপুরে

নিজস্ব সংবাদদাতা • ঘাটাল

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অভিজিৎ সিংহ (২৬)। শুক্রবার সকালে দাসপুরের খুকুড়দহ বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। অভিজিৎবাবুর বাড়ি ঘাটাল থানার খড়ার গ্রামে। এ দিন স্ত্রীকে ময়নায় শ্বশুরবাড়িতে ছেড়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। খুকুড়দহ বাজারের কাছে ঘাটাল-পাঁশকুড়া সড়কে পাঁশকুড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ ট্রাকটিকে ধরেছে।

বালিকাকে নির্যাতন, নালিশ খড়কুশমায়

যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায় গড়বেতার খড়কুশমায়। খবর পেয়ে যায় পুলিশ। এ দিন সকালে বছর ছয়েকের এক বালিকা বাড়ির পাশের এক পুকুরের কাছে গিয়েছিল। অভিযোগ, একা পেয়ে তার উপর যৌন নির্যাতন করে এক কিশোর। বালিকাটিকে স্থানীয় এক জঙ্গলের কাছে নিয়ে যায় সে। খেজুর দেওয়ার প্রলোভন দেখিয়েই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপরই তার উপর নির্যাতন করা হয়। কিছু পরে পরিবারের এক সদস্য দেখেন, বালিকাটি মাটিতে পড়ে রয়েছে। কাঁদছে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কিশোরটির বাড়ি অদূরের একটি গ্রামে। ঘুরতে ঘুরতেই সে এই গ্রামে চলে এসেছিল। ঘটনাস্থলে পৌঁছনোর পর নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে পুলিশ। হাসমৎ খান নামে বছর বারোর ওই কিশোরকেও গ্রেফতার করা হয়। অন্য দিকে, শারীরিক পরীক্ষার জন্য বালিকাকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক পরিস্থিতির আর অবনতি হয়নি। ধৃত কিশোরকে এদিনই জুভেনাইল কোর্টে হাজির করানো হয়। আপাতত তাকে ডেবরার এক হোমে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “খড়কুশমায় একটি ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে যা যা পদক্ষেপ করার তাই করা হচ্ছে।” ঘটনার পর বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সত্যনারায়ণ মোড় অবরোধ করেন। পুলিশ এলে অবশ্য অবরোধ উঠে যায়।

মেয়ের বাড়ির সামনে মায়ের দেহ, চাঞ্চল্য

মেয়ের বাড়ির সামনে থেকে এক বৃদ্ধার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে ওই ঘটনায় খড়্গপুরের ইন্দা যফলা রোডের ভাঁটাপুকুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতা পচিবালা দাসের(৮০) বাড়ি মেদিনীপুরে। বেশ কিছুদিন ধরেই ভাঁটাপুকুরে তৃতীয় মেয়ে পারুল দাসের বাড়িতে থাকতেন তিনি। এ দিন অর্ধদগ্ধ অবস্থায় তাঁর দেহ উদ্ধারে মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। মায়ের মৃত্যু অস্বাভাবিক বলে অভিযোগ তুলেছেন তাঁর চতুর্থ মেয়ে অঞ্জলি দাস। তবে থানায় এই মর্মে লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদতে পুরুলিয়ার বাসিন্দা ওই বৃদ্ধার পাঁচ মেয়ে। স্বামী মারা যাওয়ার পর থেকে মেদিনীপুরের হরি সিনেমার কাছেই থাকতেন তিনি। তবে মেয়েদের বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়ের বাড়িতে থাকতেন তিনি। কয়েক মাস হল খড়্গপুরে ইন্দায় তাঁর এক মেয়ে পারুল দাসের বাড়ি এসেছিলেন। এ দিন সকালে সেই পারুলের বাড়ি থেকেই তাঁর অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পরে পারুলের স্বামী নির্মল দাস বলেন, “আমি রাত থাকতেই জল ভরতে উঠেছিলাম। সেই সময় দেখি, উনি ঘরে নেই। রাস্তায় যেতেই দেখি, উনি পড়ে আছেন। প্রথমে চেনা না গেলেও পরে চিনতে পারি।” ঘটনার কয়েক ঘন্টা পরে আসে পুলিশ। মেদিনীপুরে বাসিন্দা বৃদ্ধার আর এক মেয়ে অঞ্জলি দাসও আসেন। তিনি অভিযোগ তুলে বলেন, “মায়ের ব্যাঙ্কের পাস বই, বাড়িতে থাকা বাসন কিছুই পাচ্ছি না। মা সামান্য কেটে গেলেও ভয় পান। আমার মনে হচ্ছে, মাকে কেউ শ্বাসরোধ করে মেরে মুখে আগুন লাগিয়ে দিয়েছে।” যদিও এ দিন বিকেল পর্যন্ত এই মর্মে তিনি থানায় কোনও লিখিত অভিযোগ করেননি। ঘটনার বিষয়ে এসডিপিও অজিত সিংহ যাদব বলেন, “ঘটনার তদন্ত চলছে অভিযোগ পেলে নিশ্চয়ই দেখা হবে।”

বালিকাকে নির্যাতন, নালিশ খড়কুশমায়

যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শুক্রবার উত্তেজনা ছড়ায় গড়বেতার খড়কুশমায়। খবর পেয়ে যায় পুলিশ। এ দিন সকালে বছর ছয়েকের এক বালিকা বাড়ির পাশের এক পুকুরের কাছে গিয়েছিল। অভিযোগ, একা পেয়ে তার উপর যৌন নির্যাতন করে এক কিশোর। বালিকাটিকে স্থানীয় এক জঙ্গলের কাছে নিয়ে যায় সে। খেজুর দেওয়ার প্রলোভন দেখিয়েই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপরই তার উপর নির্যাতন করা হয়। কিছু পরে পরিবারের এক সদস্য দেখেন, বালিকাটি মাটিতে পড়ে রয়েছে। কাঁদছে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কিশোরটির বাড়ি অদূরের একটি গ্রামে। ঘুরতে ঘুরতেই সে এই গ্রামে চলে এসেছিল। ঘটনাস্থলে পৌঁছনোর পর নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে পুলিশ। হাসমৎ খান নামে বছর বারোর ওই কিশোরকেও গ্রেফতার করা হয়। অন্য দিকে, শারীরিক পরীক্ষার জন্য বালিকাকে মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক পরিস্থিতির আর অবনতি হয়নি। ধৃত কিশোরকে এদিনই জুভেনাইল কোর্টে হাজির করানো হয়। আপাতত তাকে ডেবরার এক হোমে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ বলেন, “খড়কুশমায় একটি ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে যা যা পদক্ষেপ করার তাই করা হচ্ছে।” ঘটনার পর বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সত্যনারায়ণ মোড় অবরোধ করেন। পুলিশ এলে অবশ্য অবরোধ উঠে যায়।

দুর্ঘটনায় মৃত

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অভিজিৎ সিংহ (২৬)। শুক্রবার সকালে দাসপুরের খুকুড়দহ বাজারে দুর্ঘটনাটি ঘটেছে। অভিজিৎবাবুর বাড়ি ঘাটালের খড়ার গ্রামে। এ দিন স্ত্রীকে ময়নায় শ্বশুরবাড়িতে ছেড়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। খুকুড়দহ বাজারের কাছে ঘাটাল-পাঁশকুড়া সড়কে পাঁশকুড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ ট্রাকটিকে ধরেছে।

ছুরিতে জখম যুবক

দুই বন্ধু একসঙ্গেই আড্ডা দিচ্ছিল। হঠাৎই তাদের মধ্যে বচসা বাধে। এই সময়ই একজন অন্যজনকে ছুরি দিয়ে আঘাত করে বসে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় মেদিনীপুরের শিরিষবাগান এলাকায়। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। লাদলা মল্লিক নামে ছুরিকাহত ওই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেখ শরু নামে অন্য যুবক পলাতক। এই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পূর্ব মেদিনীপুরে সুতাহাটার চৈতন্যপুরে শনিবার এক বেসরকারি সংস্থার উদ্যোগে তমলুকের

তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় তৃণমূলের

পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement