দিঘা থেকে দার্জিলিং। ভুটান থেকে নেপাল। ভ্রমণপ্রিয় বাঙালিদের সামনে ভ্রমণ দুনিয়ার যাবতীয় তথ্য তুলে ধরতে কাঁথিতে আয়োজন করা হয়েছিল কাঁথি পর্যটন উৎসবের। অল ইন্ডিয়া ট্র্যাভেল এজেন্ট অ্যান্ড হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় কাঁথি টাউন হলে শনিবার উৎসবের উদ্বোধন করেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী।