বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ গ্রাহকরা। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির জেলা কমিটির নেতৃত্বে মঙ্গলবার দুপুরে তমলুক শহরে জেলা বিদ্যুৎ দফতরের সামনে এই বিক্ষোভ দেখায় সমিতির সদস্য-সমর্থকরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সমিতির জেলা সভাপতি জয়মোহন পাল, জেলা সম্পাদক শঙ্কর মালাকার, রাজ্য কমিটির সদস্য অশোকতরু প্রধান, জেলা কমিটির সদস্য প্রণব মাইতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৫
Share:

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ গ্রাহকরা। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির জেলা কমিটির নেতৃত্বে মঙ্গলবার দুপুরে তমলুক শহরে জেলা বিদ্যুৎ দফতরের সামনে এই বিক্ষোভ দেখায় সমিতির সদস্য-সমর্থকরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সমিতির জেলা সভাপতি জয়মোহন পাল, জেলা সম্পাদক শঙ্কর মালাকার, রাজ্য কমিটির সদস্য অশোকতরু প্রধান, জেলা কমিটির সদস্য প্রণব মাইতি।

Advertisement

এরপর সমিতির সদস্য-সমর্থকরা মিছিল করে তমলুক হাসপাতাল মোড়ে এসে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণাপত্র পুড়িয়ে বিক্ষোভ দেখান। পরে এ দিন বিকেলে সমিতির উদ্যোগে তমলুকের রামসীতা বারোয়ারি হলে বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে গণভেনশনও হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক’শো গ্রাহক কনভেনশনে জড়ো হয়। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সমিতির রাজ্য সহ-সভাপতি অনুকূল ভদ্র অভিযোগ করেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন ২০০৩ চালু করার ফলে নানা অজুহাতে বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ানো হচ্ছে। ২০১৪ সালে বিদ্যুৎ আইনে সংশোধনী এনে জনগণের অর্থে গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ করে সেই পরিকাঠামো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। ফলে বিদ্যুতের দাম আরও বৃদ্ধি পাবে।’’

সমিতির রাজ্য সহ-সভাপতির অভিযোগ, ‘‘গত চার বছরে ১২ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফলে অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে বিদ্যুতের দাম এখন অনেক বেশি।’’ এ দিনের গণকনভেনশনে বিদ্যুতর দাম কমানোর দাবিতে জোরদার আন্দোলনে নামার প্রস্তাবও গ্রহণ করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement