বধূর অস্বাভাবিক মৃত্যু

গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধার করল পুলিশ। এগরা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সোনালী দাস। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বাঁশবেড়ি গ্রামের তাপস দলাইয়ের মেয়ে সোনালি-র সঙ্গে এগরার বাসিন্দা কালীপদ দাসের ছেলে রামচন্দ্র দাসের বিয়ে হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০১:০১
Share:

গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধার করল পুলিশ। এগরা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সোনালী দাস। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার বাঁশবেড়ি গ্রামের তাপস দলাইয়ের মেয়ে সোনালি-র সঙ্গে এগরার বাসিন্দা কালীপদ দাসের ছেলে রামচন্দ্র দাসের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রামচন্দ্রবাবু গোয়ায় একটি দোকানে কাজ করতে চলে যান। বাড়িতে থাকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন সোনালীদেবী। মৃতার বাবা তাপসবাবু বলেন, ‘‘মেয়ে আমাকে প্রায়ই মদ্যপ অবস্থায় শ্বশুরের নানা মানসিক অত্যাচার চালানোর কথা বলত। তবে এই ঘটনার কথা চিন্তা করতে পারিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement