শেষ হল দু’দিনের ফুটবল

পটাশপুর-১ ব্লকের ছাড়াদিঘিতে শেষ হল দু’দিনের ফুটবল প্রতিযোগিতা। ছাড়াদিঘি বন্ধু গোষ্ঠীর উদ্যোগে শনিবার স্থানীয় ছাড়াদিঘি খেলার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্লক কৃষি কর্মাধ্যক্ষ পীযুষ পণ্ডা।

Advertisement
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ০১:৪৮
Share:

পটাশপুর-১ ব্লকের ছাড়াদিঘিতে শেষ হল দু’দিনের ফুটবল প্রতিযোগিতা। ছাড়াদিঘি বন্ধু গোষ্ঠীর উদ্যোগে শনিবার স্থানীয় ছাড়াদিঘি খেলার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্লক কৃষি কর্মাধ্যক্ষ পীযুষ পণ্ডা। ফাইনাল খেলাটি ২-২ গোলে অমিমাংসিত থাকায় ট্রাইব্রেকারে পাঁশকুড়া একাদশকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মংলামাড়ো মংলা অ্যাকাডেমি। খেলার শেষে প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement