৫৯ দিন সমুদ্রে মৎস্যশিকারের উপর নিষেধাজ্ঞা জারি থাকার পর সোমবার থেকে ফের শুরু হল সমুদ্রে মৎস্যশিকার অভিযান। এ দিন দিঘা মোহনা থেকে প্রায় ৭০০টি ট্রলার নিয়ে মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন বলে খবর। দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সচিব শ্যামসুন্দর দাস জানান, ‘‘তেরোশের বেশি ট্রলার নৌকা মাছ শিকারের জন্য রওনা দিয়েছে। মৎস্যজীবীদের ছোট ইলিশ মাছ না ধরার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’