Bomb blast

বোতল কুড়োতে গিয়ে বিস্ফোরণ উড়ল দুই নাবালক! চাঞ্চল্য নাকাশিপাড়ায়

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ২০:৩০
Share:

—প্রতীকী ছবি।

নিত্যদিনের মতো আঁস্তাকুড় ঘেঁটে প্লাস্টিকের বোতল ও অন্যান্য জিনিসপত্র কুড়োচ্ছিল দুই নাবালক। সেই সময় আচমকা বিস্ফোরণ! গুরুতর জখম দু’জনেই। সোমবার সকাল ১১টা নাগাদ নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, প্লাস্টিকের বোতলের আড়ালে তাজা বোমা লুকনো ছিল। তা থেকেই ঘটেছে বিস্ফোরণ। দুই নাবালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইতিমধ্যেই শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কোন ধরনের বিস্ফোরক থেকে এই বিস্ফোরণ এবং কারা মজুত করে রেখেছিল ওই বিস্ফোরক, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্মদা হাসপাতাল চত্বরে একটি আঁস্তাকুড়ে পুরনো বোতল কুড়োচ্ছিলেন ছিলেন দুই নাবাল। সেই সময় হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকায়। সাদা ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। বিস্ফোরণের তীব্রতা যথেষ্ট বেশি থাকায় আশপাশেও কম্পন অনুভূত হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে স্থানীয়েরা পৌঁছে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ পৌঁছে আহত শিশুদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এক শিশুকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement