WB Elections 2026

অনুপ্রবেশকারী বেছে বেছে বের করা হবে: শাহ

অমিত শাহ তেহট্টের প্রাচীন ও ঐতিহ্যবাহী কৃষ্ণরায় মন্দির, হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর, বড়মা, চৈতন্যদেবকে প্রণাম জানিয়ে বক্তৃতা শুরু করেন।

সাগর হালদার  

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৫৯
Share:

নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রানাঘাটে। ছবি: প্রণব দেবনাথ।

২৯ এপ্রিল কোনও তৃণমূলের নেতা ভয় দেখাতে এলে ৫ মে-এর পরে তাদের উল্টো করে ‘সিধা’ করা হবে। রবিবার নির্বাচনী জনসভায় এসে মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত শাহ। এ দিন তেহট্ট বিধানসভার বেতাই হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে সভা করেন তিনি। একাধিক নেতাকর্মীদের পাশাপাশি ছিলেন তেহট্ট ও করিমপুরের বিজেপি প্রার্থী সুব্রত কবিরাজ ওসমরেন্দ্রনাথ ঘোষ।

অমিত শাহ তেহট্টের প্রাচীন ও ঐতিহ্যবাহী কৃষ্ণরায় মন্দির, হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুর, অনুকূল ঠাকুর, বড়মা, চৈতন্যদেবকে প্রণাম জানিয়ে বক্তৃতা শুরু করেন। গত বছর ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁমে জঙ্গি হামলায় নিহত হয় বহু পর্যটক। এর পরে উধমপুরে জঙ্গি দমনে নেমে গুলি লেগে মৃত্যু হয় ঝন্টু আলি শেখের। বক্তব্যের প্রথমে তেহট্টের পাথরঘাটার সেই নিহত সেনা ঝন্টু আলি শেখকে শ্রদ্ধাঞ্জলি জানান। তিনি বলেন, “পহেলগাঁও এর ঘটনার পরে হয় অপারেশন সিঁদুর। নরেন্দ্র মোদী এই দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করেছেন।”

তেহট্টের দীর্ঘদিনের দাবি, জলঙ্গি নদীর উপর তেহট্ট ১ ও ২ ব্লক সংযোগকারী সেতুর। কিন্তু মাটি পরীক্ষা, জমি মাপাামাপি হলেও সেতু হয়নি। রবিবারের সভায় দাঁড়িয়ে শাহ বলেন, “সরকার গঠনের পরে জলঙ্গি নদীর উপরে সেতু বানানোর কাজ দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।’’ বালি পাচারের চক্রকেও সমাপ্ত করা হবে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর বার্তা, “মমতাদিদি রসুন চাষিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশ থেকে চিনা রসুন আনছে। যার জন্য দাম পাচ্ছে না চাষিরা। সরকার বানিয়ে দিন, চাইনিজ রসুন আনা বন্ধ করে দুশো টাকা করে দাম দেওয়ার কাজ করবে বিজেপি।”

তেহট্ট বিধানসভার বিরাট অংশ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী। বাংলায় অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করা হবে বলেও দাবি করেন শাহ। সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ‘‘দিদি, আপনার সময় শেষ। ৪ তারিখে বিজেপি সরকার আসার পরে গোটা বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে দেওয়া হবে।’’ রবিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগের জেরে তেহট্টের বেতাইয়ের জনসভা সংক্ষিপ্ত করেন শাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন