রেললাইন থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, তদন্ত শুরু করেছে রেল পুলিশ

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ ০০:২৫
Share:

—প্রতীকী ছবি।

রেললাইনের উপর থেকে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। মুর্শিদাবাদের শমসেরগঞ্জে সোমবার সকালে দেহটি দেখতে পান স্থানীয়েরা। তাঁরাই রেল পুলিশকে বিষয়টি জানান। আরপিএফও ঘটনাস্থলে আসে। দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ট্রেন দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে না কি আগে খুন করে পরে লাইনের উপর তাঁকে ফেলে দেওয়া হয়েছে, তা জানতে দেহের ময়নাতদন্ত করছে পুলিশ। মৃত ব্যক্তির নাম-পরিচয় জানতে জেলা পুলিশ ইতিমধ্যেই খোঁজখবর করা শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাসুদেবপুর এলাকায় রেললাইন ধরে কর্মস্থলে যাচ্ছিলেন স্থানীয় এক শ্রমিক। তিনিই প্রথম দেহটি রেললাইনে পড়ে থাকতে দেখেন। আশপাশে থাকা লোকজনকেও খবর দেন ওই শ্রমিক। পরে পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে আরপিএফ এবং রেল পুলিশ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। খুন করে তাঁকে ওই এলাকায় ফেলে যাওয়া হতে পারে। তবে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ। যে হেতু ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দা নন, তাই ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলেও মনে করছেন পুলিশের একাংশ। রেল পুলিশ সব দিক খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement