টুকরো খবর

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অপরাধে এক বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ আবদুল্লা আল মামুন। বাড়ি বাংলাদেশের দামুরহুদার কালিয়াবকরী গ্রামে। রবিবার রাতে চাপড়ার গোংডা সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁকে আটকান। জেরায় তিনি জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে ১৮ ডিসেম্বর রাতে তিনি ওই গোংড়া সীমান্ত দিয়েই অবৈধভাবে ভারতে ঢোকেন। কাজের সন্ধানে মুম্বইও যান। কিন্তু সেখানে কিছু সমস্যা দেখা দিলে ফের সীমান্ত টপকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন।

Advertisement
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৪ ০২:১৩
Share:

গ্রেফতার বাংলাদেশি

Advertisement

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অপরাধে এক বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ আবদুল্লা আল মামুন। বাড়ি বাংলাদেশের দামুরহুদার কালিয়াবকরী গ্রামে। রবিবার রাতে চাপড়ার গোংডা সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁকে আটকান। জেরায় তিনি জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে ১৮ ডিসেম্বর রাতে তিনি ওই গোংড়া সীমান্ত দিয়েই অবৈধভাবে ভারতে ঢোকেন। কাজের সন্ধানে মুম্বইও যান। কিন্তু সেখানে কিছু সমস্যা দেখা দিলে ফের সীমান্ত টপকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন। সোমবার তাঁকে চাপড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। সোমবার ঘটনাটি ঘটেছে চাপড়ার উত্তর খ্রিস্টানপাড়ায়। মৃতার নাম সুষমা মণ্ডল (৪০)। জানা গিয়েছে, মঙ্গলবার ওই মহিলার মেয়ের বিয়ে। এ দিন দুপুরে পাত্রের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব দিয়ে বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে। চালক পলাতক।

স্মারকলিপি

বোরো চাষের মরশুমে এলাকায় ২৪ ঘণ্টা বিদ্যুত্‌ পরিষেবা দেওয়া-সহ ১৬ দফা দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল। সোমবার বড়ঞা ব্লক তৃণমূলের নেতারা বিডিও বাদশা ঘোষালের কাছে ওই স্মারকলিপি জমা দেন। ব্লবিডিও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দুর্ঘটনায় জখম ১

মোটরবাইকের ধাক্কায় জখম হলেন এক ব্যক্তি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে সালার-ভরতপুর রাজ্য সড়কের উপর ভরতপুরের কালীবাড়ি মোড়ে। ঘটনায় জখম মিলটন শেখকে প্রথমে ভরতপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হিউজের হার

রানাঘাট নিউ বয়েজ ক্লাবের উদোগ্যে আনুলিয়া তরুণ সঙ্ঘের মাঠে এক নক আউট ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে সাটিগাছা সুভাষ-কাজল গঙ্গোপাধ্যায় একাদশ, নাসরা ফিল হিউজ একাদশকে ২৯ রানে পরাজিত করেছে। সোমবারের ওই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সুভাষ-কাজল একাদশ ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ১০৮ রান করে। পরে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৯.৪ ওভারে ৭৯ রান করে হিউজ একাদশ। এ দিন ওই খেলা দেখতে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল, বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক অলোক দাস, লেখক সফিকুল ইসলাম, শিক্ষক সুজিত ঘোষ, টুর্নামেন্ট কমিটির সভাপতি শুভদীপ মুখোপাধ্যায়-সহ অনান্যরা। ১৬টি দল এই খেলায় যোগ দিয়েছিল।

কোথায় কী

• নাট্য উত্‌সব কান্দি হ্যালিফক্স ময়দানে সারাবাংলা নাট্য উত্‌সব শুরু হয়েছে গত ২৫ ডিসেম্বর। চলবে ১ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার ফরাক্কার নাট্যায়নের প্রযোজনায় নাটক ‘কৌটো’, উত্তরাখণ্ডের একলব্য সাংস্কৃতিক সমিতির প্রযোজনায় হিন্দি নাটক ‘খেল’ ও হালিশররের ইউনিট মালঞ্চের প্রযোজনায় নাটক ‘নব ভারতের চৈতন্য’ মঞ্চস্থ হবে। বুধবার একই মঞ্চে মঞ্চস্থ হবে কলকাতার রঙ্গরূপের প্রযোজনায় ‘নীলরঙের ঘোড়া’। নির্দেশনায় সীমা মুখোপাধ্যায়। সন্ধ্যে ৬টায়।

• বইমেলাসোমবার থেকে শুরু হয়েছে করিমপুর বইমেলা। প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকেল ১টা থেকে অঙ্কন ও আড়াইটে থেকে থাকছে ক্যুইজ। সাড়ে ৪টে থেকে তাত্‌ক্ষণিক প্রবন্ধ লেখার প্রতিযোগিতা। সন্ধ্যে ৫টা থেকে থাকছে স্থানীয় ছেলেমেয়েদের নাচগানের অনুষ্ঠান। ৮টায় থাকছে ‘মনের মানুষ’ চলচ্চিত্র খ্যাত বাউল শিল্পীদের অনুষ্ঠান।


কান্দির একটি স্কুলে বিকাশ সিংহ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement