টুকরো খবর

বিডিওকে মারধরের অভিযোগ উঠল স্বনির্ভর গোষ্ঠীর একদল মহিলার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডোমকল বিডিও অফিসে। এ দিন রাতে ওই মহিলাদের বিরুদ্ধে বিডিও রবীন্দ্রনাথ মিশ্র ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন। পাল্টা অভিযোগ করেন গোষ্ঠীর মহিলারা।

Advertisement
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫৪
Share:

ডোমকলে আক্রান্ত বিডিও

Advertisement

নিজস্ব সংবাদদাতা • ডোমকল

বিডিওকে মারধরের অভিযোগ উঠল স্বনির্ভর গোষ্ঠীর একদল মহিলার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডোমকল বিডিও অফিসে। এ দিন রাতে ওই মহিলাদের বিরুদ্ধে বিডিও রবীন্দ্রনাথ মিশ্র ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন। পাল্টা অভিযোগ করেন গোষ্ঠীর মহিলারা। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, “উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।” জিৎপুর গ্রামপঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদিকা আলেয়া বেগমের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরে। তাঁকে সরিয়ে দেওয়ার জন্য বিডিওর কাছে আবেদন জানান। কিন্তু বিষয়টি কেন আটকে রয়েছে তা জানতেই এ দিন বিডিও অফিসে হাজির হন ওই মহিলারা। অভিযোগ, সেই সময় শুরু গণ্ডগোল।

Advertisement

নবান্ন অভিযানের ডাক অধীরের

Advertisement

নবান্ন অচল করার ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার ধুলিয়ানে জমিদারবাড়ির মাঠে কংগ্রেসের সভায় প্রথম থেকেই তিনি মমতা বন্দোপাধ্যায় ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সুর চড়ান। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদের উন্নয়নের জন্য জেলা পরিষদকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এরফলে জেলার উন্নয়ন ব্যহত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে গিয়ে নবান্নর সামনে ধর্নায় বসিয়ে নবান্ন অচল করে দেওয়ার হুমকি দেন তিনি। রানিনগর ও ডোমকলের হরিশঙ্করপুরে দলীয় সভায় গিয়েও একইভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিলেন তিনি। সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে তিনি বলেন, “তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে জেলে বসেই রাজ্য মন্ত্রীসভার বৈঠক করতে হবে মমতা বন্দোপাধ্যায়কে।” তবে শুধু রাজ্য সরকারকে নয়, এদিন কংগ্রেসের দলত্যাগী নেতাদেরকেও এক হাত নেন তিনি। তাঁর বক্তব্য, “যারা দল ছেড়ে গিয়েছেন, তাঁরা বিশ্বাসঘাতক। ওই দলত্যাগীদের কখনই দলে ফিরিয়ে নেওয়া হবে না।”

সোনা-সহ ধৃত

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল নবদ্বীপ অতিরিক্ত জেলা ও সেশন জজ আদালত। নবদ্বীপ মাজদিয়া খেজুর বাগানের বাসিন্দা সুরজিৎ দেবনাথ তাঁর স্ত্রী মধুমিতা দেবীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ। ২০০০ সালে মধুমিতাদেবী শ্বশুরবাড়িতেই আত্মঘাতী হন।

ধৃত শিক্ষিকা

তৃতীয় শ্রেণির এক ছাত্রকে ডাস্টার ছুড়ে মারার অভিযোগে বৃহস্পতিবার কাকলি সিংহ (ভট্টাচার্য) নামে এক শিক্ষিকাকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ পুলিশ। তিনি জঙ্গিপুর এইচএস বয়েজ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ দিনই জঙ্গিপুর মহকুমা আদালতে জামিনে মুক্তি পান ওই শিক্ষিকা। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন ওই শিক্ষিকা।

বোমা ফেটে জখম

বোমা ফেটে জখম হল এক কিশোর। শুক্রবার জলঙ্গি নরসিংহপুরের এক ইটভাটায় অনুপ ঘোষ নামে বছর ১৫ ওই কিশোর জখম হয়।

কোথায় কী

অদিতি অনুষ্ঠান বাড়ি: শনিবার বেলা সাড়ে ৩ টে বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক নবারুণ ভট্টাচার্যের স্মরণ-সভা।
অপরেশ চট্টোপাধ্যায়ের লেখা ‘নদী-বন্যা ও কান্দি মহকুমা’ নামে বইও প্রকাশিত হবে।

শান্তিপুর সাধারণ গ্রন্থাগার মঞ্চ: রবিবার সাড়ে ৬ টায় নৃত্যানুষ্ঠান ‘দ্য জর্নি অফ এ রিভার’। পরিবেশনায় ‘উপাসনা’।

খড়গ্রাম ইন্দ্রাণী হাসনা মায়ানি উচ্চবিদ্যালয়: শনিবার দুপুর ২টোয় ‘শিক্ষার সার্থকতা ও সামাজিক অবক্ষয়’ আলোচনা।

কৃষ্ণনগর থানায় বিজেপি-র বিক্ষোভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement