West Bengal Election 2026

বামের মিছিলে শামিল বহু মানুষ, নেতৃত্বে সেলিম

হরিহরপাড়ায় দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় কর্মিসভা হয়। সভা শেষে বিশাল মিছিল বাজার এলাকা ঘোরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৯:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হরিহরপাড়া আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে মরিয়া বামেরা। ওই আসনে সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লাকে প্রার্থী করেছে বামেরা। জামিরের সমর্থনে রবিবার হরিহরপাড়ায় কর্মিসভা ও মিছিল হল। মিছিলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলীয় নেতা ইনসার আলি এবং জামির নিজে। হরিহরপাড়ায় দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় কর্মিসভা হয়। সভা শেষে বিশাল মিছিল বাজার এলাকা ঘোরে।

এ দিনের সভায় সেলিম জানান, ভেবেচিন্তেই তাঁরা জামিরকে হরিহরপাড়ায় প্রার্থী করেছেন। এসডিপিআই, আইএসএফ-সহ অনেক দল তাঁদের সমর্থন করেছে বলেও দাবি তাঁর যদিও হরিহরপাড়ায় পৃথক ভাবে প্রচারে দেখা গিয়েছে আইএসএফকে। এ দিনের মঞ্চে আইএসএফের কোনও নেতা-কর্মীকেও দেখা যায়নি বলে খবর। এ নিয়ে সেলিম বলেন, “আইএসএফের কিছু নেতা-কর্মী রাজ্যের সমঝোতা মেনে নিতে পারেননি। তাই এখনও তাঁরা আলাদা আছেন।” আজ, সোমবার আইএসএফ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন কি না, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সভায় সেলিম বলেন, “আমরা যে বাংলাকে তিল তিল করে গড়ে তুলেছি এখন সেই বাংলাকে বাঁচানোর জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। বাংলাকে বাঁচাতে হলে আমাদের সঙ্ঘবদ্ধ হতে হবে।”

বিভাজনের রাজনীতি, এসআইআর, ওয়াকফ নিয়েও সরব হন তিনি। শিক্ষকের অভাবে রাজ্য জুড়ে একের পর এক স্কুল বন্ধ হওয়ার অভিযোগ করেছেন। হরিহরপাড়ার তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ বলেন, “বামেরা শূন্য থেকে মহাশূন্যেপরিণত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন