দেহ উদ্ধার

জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে চাকদহের বুড়িগঙ্গা থেকে গোবিন্দ বিশ্বাস (৬০) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার বাড়ি ঘটনাস্থলের অদূরে গঙ্গাপ্রসাদপুর এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০০:৩৬
Share:

জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে চাকদহের বুড়িগঙ্গা থেকে গোবিন্দ বিশ্বাস (৬০) নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার বাড়ি ঘটনাস্থলের অদূরে গঙ্গাপ্রসাদপুর এলাকায়। তড়িঘড়ি চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন সকালে পাট কাটতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন গোবিন্দবাবু। তারপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। রাতে তাঁকে জলে ভেসে উঠতে দেখা যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দেহ কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ দায়ের করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement