—প্রতিনিধিত্বমূলক ছবি।
দলীয় প্রার্থীর সমর্থনে লালগোলায় রোড শো করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রবিবার বিকেলে লালগোলা বিধানসভার প্রার্থী তৌহিদুর রহমান সুমনের সমর্থনে লালগোলা বাজার জুড়ে রোড শো করেন তিনি।
এ দিন লালগোলার ছাগলহাট ময়দান থেকে রোড শো শুরু হয়। নেতাজি মোড়, ডাক বাংলো মোড়, রথবাজার হয়ে ফের ছাগলহাট ময়দানে তা শেষ হয়। অধীর জানান, এই কেন্দ্রে এ বার তাঁদের দলের প্রার্থীই জয়ী হবেন। “সাত্তার (আব্দুস) সাহেবের সময় থেকে লালগোলায় কংগ্রেসের জয়-জয়কার দেখা গিয়েছে। মাঝে তৃণমূলের দিকে মানুষ একটু ঝুঁকেছিলেন, এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। লালগোলার মানুষ কংগ্রেসের সঙ্গে ছিলেন, আছেন থাকবেন। রোড শোয়ে হাজার হাজার মানুষের সমাগম দেখে নিশ্চিত, আমাদের প্রার্থী জিতছেন।” তৌহিদুর বলেন, “রোড শোয়ে কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছিলেন। এই জনসমাগম বলে দিচ্ছে লালগোলায় আমাদের জেতা নিশ্চিত।’’
লালগোলার তৃণমূল প্রার্থী আব্দুল আজিজ পাল্টা বলেন, “যে যা ইচ্ছা বলতে পারেন। শেষ কথা বলবেন ভোটার। আমার বিশ্বাস, এ বারও তৃণমূলে মানুষ ভরসা রাখবেন।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে