খুনে যাবজ্জীবন

প্রায় পাঁচ বছর আগের এক খুনের ঘটনায় লালগোলার তারানগরের সাদেকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হল। লালবাগ ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মঙ্গলবার ওই সাজা দেন। ২০১০ সালের ২১ অক্টোবর সকালে বিধবা বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশে সাদেকুল ওই ঘটনা ঘটায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০১:০৪
Share:

প্রায় পাঁচ বছর আগের এক খুনের ঘটনায় লালগোলার তারানগরের সাদেকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হল। লালবাগ ফার্স্ট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মঙ্গলবার ওই সাজা দেন। ২০১০ সালের ২১ অক্টোবর সকালে বিধবা বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশে সাদেকুল ওই ঘটনা ঘটায়। মায়ের ওই পরিস্থিতি দেখে বাঁচাতে এলে ভাইপো ১৪ বছরের ইউসুফ শেখকেও আঘাত করে। ছেলের হাত থেকে বৌমা ও নাতিকে বাঁচানোর চেষ্টা করতে গেলে বৃদ্ধা মা বাদেনুর বিবিকে লাথি মেরে ফেলে দেয় সাদেকুল। বৃদ্ধাও ঘটনাস্থলে মারা যান। তার প্রেক্ষিতেই এই সাজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement