মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।
রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ আজ, সোমবার হতে চলেছে। সূত্রের খবর, জেলা থেকে মন্ত্রী হতে চলেছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষ। এ দিন দু’জনকে ফোন করা হলে তাঁরা ফোন ধরেননি। রবিবার রাতে জঙ্গিপুরের বিধায়ক চিত্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘গৌরীশঙ্কর ও গার্গী দু’জনেই ডাক পেয়েছেন সোমবারের শপথগ্রহণ অনুষ্ঠানে। গৌরীবাবু পূর্ণ মন্ত্রী হচ্ছেন। প্রতিমন্ত্রী হচ্ছেন গার্গী।’’
রাজ্যের দুই সম্ভাব্য নতুন মন্ত্রীরই বাড়ি লালবাগে। ওই এলাকা থেকে দু’জন মন্ত্রী হলে পুরাতত্ব ও পর্যটন গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। বিজেপির মুর্শিদাবাদের রাজ্য কমিটির এক নেতা জানান, দু’জনকেই সোমবার ডাকা হয়েছে কলকাতায় শপথ নেওয়ার জন্য। গৌরীশঙ্কর এ নিয়ে দ্বিতীয়বার মুর্শিদাবাদ থেকে বিধায়ক হয়েছেন। গার্গী নতুন বিধায়ক। তাঁর মা প্রয়াত ছায়া ঘোষ দীর্ঘদিন বামফ্রন্টের মন্ত্রী ছিলেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে