পুরুষাঙ্গে ব্লেড, ধৃত বাকি দুই অভিযুক্ত

২৭ সেপ্টেম্বর নবদ্বীপের মহিশুরা পঞ্চায়েতের মাঝেরচরা দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ০২:৫৬
Share:

—প্রতীকী ছবি

প্রতিবেশী যুবককে বাড়িতে ডেকে এনে, ধারাল ব্লেড দিয়ে পুরুষাঙ্গে আঘাত করার ঘটনায় অভিযুক্ত দম্পতি আনোয়ার মণ্ডল এবং মমতাজ বিবিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে শান্তিপুর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

Advertisement

২৭ সেপ্টেম্বর নবদ্বীপের মহিশুরা পঞ্চায়েতের মাঝেরচরা দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। অভিযোগ প্রতিবেশী যুবক মনফুল শেখকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে এনে মমতাজ বিবি, তার স্বামী আনোয়ার মণ্ডল এবং মমতাজের মা ফিরোজা বিবি তিন জনে মিলে ঘরের দরজা বন্ধ করে তাকে মারধর করে। শেষে মনফুলের পুরুষাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে। আহত মনফুলকে ওই রাতে প্রথমে নবদ্বীপ হাসপাতালে এবং পরে কৃষ্ণনগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

নবদ্বীপ থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন মইফুলের স্ত্রী বরকত বিবি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৯ সেপ্টেম্বর গ্ৰেফতার হয় অভিযুক্ত ফিরোজা বিবি। বর্তমানে তিনি জেল হেফাজতে। বাকি দুই অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার তারাও গ্রেফতার হয়। শুক্রবার ধৃত দম্পতিকে নবদ্বীপ আদালতে হাজির করানো হলে বিচারক নীলমশশী কুজুর তাদের চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement