দুই লরির মাঝে পড়ে মৃত ছয় লছিমন আরোহী

সেতুতে ওঠার মুখে যাত্রী বোঝাই মোটরচালিত ভ্যানের পিছন থেকে ধাক্কা মারল লরি। সেই সময়ে সেতুর উল্টো দিক থেকে আসছিল অন্য একটি লরি। আর দুয়ের মাঝে পড়ে প্রাণ গেল ছয় যাত্রীর। তাঁদের মধ্যে দু’জন মহিলা এবং এক শিশুও রয়েছেন। বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৩
Share:

দুর্ঘটনাস্থলে তোলা নিজস্ব চিত্র।

সেতুতে ওঠার মুখে যাত্রী বোঝাই মোটরচালিত ভ্যানের পিছন থেকে ধাক্কা মারল লরি। সেই সময়ে সেতুর উল্টো দিক থেকে আসছিল অন্য একটি লরি। আর দুয়ের মাঝে পড়ে প্রাণ গেল ছয় যাত্রীর। তাঁদের মধ্যে দু’জন মহিলা এবং এক শিশুও রয়েছেন। বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ধুলিয়ানের দিকে যাচ্ছিল মোটরচালিত ভ্যানে। সাত জন যাত্রী ছিলেন ওই ভ্যানে। সুতি থানার আহিরণের কাছে একটি সেতুতে ওঠার মুখে তার পেছন থেকে ধাক্কা মারে একটি লরি। জোর ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় ভ্যনটি। সেই সময় সামনে থেকে আসা আর একটি লরি আসছিল। দুই লরির মাঝে পড়ে যায় ভ্যনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। মৃতেরা সম্ভবত একই পরিবারের। ঘটনায় এক জন গুরুতর জখম হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement