সৌমীশচন্দ্র রায়। নিজস্ব চিত্র
দীর্ঘ রোগ ভোগের পর মারা গেলেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান উত্তরসূরি সৌমীশচন্দ্র রায়। বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবার সূত্রে জানা যায়, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার দুপুর ২টো নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রায়-বংশের ৩৯তম পুরুষ সৌমীশচন্দ্র বরাবর ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি বজায় রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। তাঁর সময়েই রাজবাড়ির দুর্গাপুজো নতুন করে প্রচার পায়। তিনি রেখে গেলেন স্ত্রী অমৃতা রায় ও ছেলে মণীশচন্দ্রকে।
পরিবার সূত্রে জানা যায়, ১৯৫০ সালের ৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সৌরীশচন্দ্র রায়ের ছেলে সৌমীশচন্দ্র। ‘এয়ার ইন্ডিয়া’য় কর্মরত ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী হন অমৃতা। তবে সৌমীশচন্দ্র লোকচক্ষুর অন্তরালেই থাকতে চাইতেন। অমৃতা বলেন, “ওঁর আক্ষেপ ছিল, নদিয়ার মানুষ রাজপরিবারকে যোগ্য মর্যাদা দেয়নি। আমায় অনেক বার সেকথা বলেছেন।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে