nurshidabad

জমি বিবাদের জেরে সালারে খুন যুবক, আহত ১

সংঘর্ষের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কপিলকে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১২:২২
Share:

গুরুতর আহত অবস্থায় কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিজস্ব চিত্র।

জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সালার থানার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের শিলপাড়া গ্রাম। ঘটনায় মৃত্যু হয় ১৯ বছর বয়সি কপিল গুঁইয়ের। আহত হন তাঁর বাবা। তাঁর চিকিৎসা চলছে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, প্রতিবেশী আনন্দ গুঁইয়ের সঙ্গে বেশ কিছু দিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ ছিল কপিলের পরিবারের। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় পুরনো বিবাদ থেকে দুই পরিবারের মধ্যে স‌ংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কপিলকে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Advertisement

আরও পড়ুন: কার্নিভালের বদলে যক্ষ্মা হাসপাতালে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কপিলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: মিমের বিরুদ্ধে ইমামদের সংগঠন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement