টুকরো খবর

বরযাত্রী বোঝাই ছোট লরি উল্টে মৃত্যু হয়েছে এক কিশোরীর। মৃতের নাম সোমা হাজরা (১৫)। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার লোকপুরে। ওই ঘটনায় আহন হন প্রায় ৩০ জন বরযাত্রী। তার মধ্যে ২০ জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ওই ছাত্রীর বাড়ি বহরমপুরের নতুনবাজার এলাকায়।

Advertisement
শেষ আপডেট: ১১ মে ২০১৪ ০২:১৮
Share:

বরযাত্রীর গাড়ি উল্টে মৃত্যু

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

বরযাত্রী বোঝাই ছোট লরি উল্টে মৃত্যু হয়েছে এক কিশোরীর। মৃতের নাম সোমা হাজরা (১৫)। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার লোকপুরে। ওই ঘটনায় আহন হন প্রায় ৩০ জন বরযাত্রী। তার মধ্যে ২০ জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানায়, ওই ছাত্রীর বাড়ি বহরমপুরের নতুনবাজার এলাকায়। অষ্টম শ্রেণির ওই ছাত্রী প্রতিবেশি এক যুবকের বিয়ে উপলক্ষে শক্তিপুর থানার রামনগর ঘাট এলাকায় বরযাত্রী হিসেবে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ওই গাড়ি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরেই চালক ও খালাসি পালিয়ে যায়। বরযাত্রীদের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল।

Advertisement

তৃণমূল লোক আনছে: জলুবাবু

বিভিন্ন এলাকা থেকে ‘সন্ত্রাসবাদীদের’ নিয়ে এসে শাসকদল কৃষ্ণনগরের হোটেলে জড়ো করছে বলে অভিযোগ জানালেন জলুবাবু, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক ডেকে তিনি অভিযোগ করেন, “সন্ত্রাস হচ্ছে। তৃণমূলের মন দুর্বল হয়ে গিয়েছে বলেই ওরা এসব করছে। ওরা মনে করছে রিগিং না করে, সন্ত্রাস না করে জিততে পারবে না। বাইরে থেকে সন্ত্রাসবাদীদের নিয়ে এসে শহরের বিভিন্ন হোটেলে রাখছে তৃণমূল।” অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, ‘‘ইভেন্ট ম্যনেজমেন্ট দিয়ে ভোট করছেন জলুবাবু। আমরাও চাইছি হোটেলগুলোতে তল্লাশি চালানো হোক। সেখানে বিজেপি-র লোকই পাওয়া যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement