দুর্ঘটনায় মৃত ১, জখম ৩

ছোট যাত্রীবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল মোটর বাইক চালক আনন্দ দাসের (২৮)। তাঁর বাড়ি জয়কৃষ্ণপুর গ্রামে। সোমবার বিকেলে সামশেরগঞ্জ থানার তারাপুর কেন্দ্রীয় হাসপাতালের কাছে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ০২:৩৮
Share:

ছোট যাত্রীবাহী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল মোটর বাইক চালক আনন্দ দাসের (২৮)। তাঁর বাড়ি জয়কৃষ্ণপুর গ্রামে। সোমবার বিকেলে সামশেরগঞ্জ থানার তারাপুর কেন্দ্রীয় হাসপাতালের কাছে দুর্ঘটনাটি ঘটে। ছোট গাড়ির তিন যাত্রীকে তারাপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এ দিন বিকেলে মালঞ্চা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে বাইকে চার লেনের ৩৪ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন আনন্দ। তখনই ফরাক্কাগামী গাড়িটি মোটর বাইককে ধাক্কা মারে। এরপরেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি লরিকে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় আনন্দের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement