প্রতিবাদ মিছিল

দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মিছিল করবে কংগ্রেস। জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস জানান, ডোমকলের পুরনো বিডিও অফিস থেকে মিছিল বার হয়ে তা নতুন বিডিও অফিস পর্যন্ত যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ০২:৩৬
Share:

দলীয় কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মিছিল করবে কংগ্রেস। জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস জানান, ডোমকলের পুরনো বিডিও অফিস থেকে মিছিল বার হয়ে তা নতুন বিডিও অফিস পর্যন্ত যাবে। ওই মিছিলের নেতৃত্ব দেবেন স্থানীয় বিধায়ক কংগ্রেসের শাওনী সিংহ রায়। পরে ডোমকল থানায় স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। ৯ ডিসেম্বর ডোমকল ব্লক কংগ্রেস কার্যালয় ভাঙচুর করার করার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement