বন্ধু খুনে ধৃত এক

বন্ধুকে খুনের অভিযোগে পুলিশ খোকন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল। খোকনের বাড়ি কৃষ্ণনগরের উকিলপাড়া এলাকায়। বাকি দুই অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন লাল্টু শেখ (৩০) নামে কৃষ্ণনগরের ওই তৃণমূল কর্মী। লাল্টু ফোয়ারার মোড়ে ফলের ব্যবসা করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ০১:০৪
Share:

বন্ধুকে খুনের অভিযোগে পুলিশ খোকন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল। খোকনের বাড়ি কৃষ্ণনগরের উকিলপাড়া এলাকায়। বাকি দুই অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন লাল্টু শেখ (৩০) নামে কৃষ্ণনগরের ওই তৃণমূল কর্মী। লাল্টু ফোয়ারার মোড়ে ফলের ব্যবসা করতেন। এ দিন রাত সাড়ে ন’টা নাগাদ হোটেলে খাবার কিনতে যাবেন বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর আর ফেরেননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ফোনেও। পরে জানা যায় লাল্টু খাবার নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির কাছেই স্বর্ণময়ী পুকুরের কাছে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। মঙ্গলবার স্বর্ণময়ী পুকুরে কাছে তাঁর মোটরবাইক ও খাবারের প্যাকেট মেলে। এরপরেই পুলিশ লাল্টুর বন্ধু খোকনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই দিনই পুকুরে দেহ ভেসে ওঠে। লাল্টুর পরিবারের তরফে বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। জেলার পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement