স্কুলের পঞ্চাশতম পূর্তি উৎসব পালিত হল তেহট্ট শ্রীদামচন্দ্র বালিকা বিদ্যালয়ে। বুধবার সকালে স্কুলছাত্রীরা প্রভাতফেরী করে অনুষ্ঠানের সূচনা করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১৯৬৫ সালের ৪ ডিসেম্বর এই স্কুল প্রতিষ্ঠিত হয়। স্কুল সূত্রের খবর, বার্ষিক পরীক্ষার কারণে এ দিন ছোট অনুষ্ঠান করে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। আগামী ১১, ১২, ১৩ জানুয়ারি তিন দিন মূল অনুষ্ঠান হবে।