সিলিন্ডার ফেটে আহত চার জন

গ্যাস সিলিন্ডার ফেটে আহত হলেন চার জন। পুলিশ জানিয়েছে, ফরাক্কা থানার তালতলার ঘাটে পিকনিক করার সময় চার লিটারের ছোট গ্যাসের সিলিন্ডার ফেটে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ০১:৩২
Share:

গ্যাস সিলিন্ডার ফেটে আহত হলেন চার জন। পুলিশ জানিয়েছে, ফরাক্কা থানার তালতলার ঘাটে পিকনিক করার সময় চার লিটারের ছোট গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। আহত হন সুরাজ শেখ, রাকেশ শেখ, অপু শেখ ও সরিফ শেখ। এঁদের বাড়ি ফরাক্কার বিন্দুগ্রামে। বুধবার বীরভূমের তারাপুরের দেবনগর থেকে পাঁচ জনের দল ফরাক্কা থানার তালতলার ঘাটে পিকনিক করতে আসে। রান্না চলাকালীন আচমকা ছোট গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। পাশে থাকা অন্য একটি দলের চার জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের বেনিয়াগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement