মনোজ আগরওয়াল। —ফাইল চিত্র।
রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) বাছাইয়ের জন্য তিনটি নাম নির্বাচন কমিশনে পাঠাল রাজ্য। বিধি মেনে মুখ্য নির্বাচন কমিশনায় এবং দুই নির্বাচন কমিশনারের প্যানেল ওই তিন আইএএস আধিকারিকের মধ্যে থেকে একজনকে রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে বেছে নেবে।
কমিশন সূত্রের খবর, নীলম মীনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসুর নাম পাঠানো হয়েছে দিল্লির নির্বাচন সদনে। বর্তমান সিইও মনোজ আগরওয়াল রাজ্যের মুখ্যসচিব হয়েছেন। তাঁর জায়গায় পরবর্তী সিইও নিয়োগের জন্য ওই তিন জনের নামের প্যানেল পাঠানো হয়েছে।
১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসার মনোজ ২০২৫ সালের মার্চে রাজ্যের সিইও হয়েছিলেন। তার আগে তিনি রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। এ ছাড়া বন বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব ছিলেন। বিধানসভা ভোটের পরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালার স্থলাভিষিক্ত করেছিলেন মনোজকে।