Rajib Banerjee's Wife Death

প্রয়াত প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, শোকজ্ঞাপন করলেন মমতা

প্রথমে হৃদ্‌যন্ত্রে সমস্যা হয়েছিল অঞ্জনার (৫৪)। তার পরে শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়। বিগত কুড়ি দিন ধরে তিনি কলকাতার একটি হাসপাতালে ভোন্টিলেশনে ছিলেন। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ২৩:২২
Share:

অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন অসুস্থ থাকার পরে মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

প্রথমে হৃদ্‌যন্ত্রে সমস্যা হয়েছিল অঞ্জনার (৫৪)। তার পরে শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়। বিগত কুড়ি দিন ধরে তিনি কলকাতার একটি হাসপাতালে ভোন্টিলেশনে ছিলেন। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অঞ্জনার মৃত্যুতে শোকজ্ঞাপন করে তৃণমূলনেত্রী মমতা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং ডেবরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভ্রাতৃপ্রতিম শ্রী রাজীব ব্যানার্জীর অর্ধাঙ্গিনী শ্রীমতী অঞ্জনা ব্যানার্জীর আকস্মিক প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি।’’ রাজীব জানিয়েছেন, বুধবার সকাল ১১টায় কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement