দল, সরকার মিলে নামুক বঙ্গের উন্নয়নে, চান মোদী

মঙ্গলবার বিকেলে বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা, পশ্চিমবঙ্গে জয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল বিজেপি। তিনি মনে করালেন, ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:২৬
Share:

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে জয়ের পরে এ বার গোটা কেন্দ্রীয় সরকার ও বিজেপির সবাই মিলে একজোট হয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন, সুশাসন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করতে হবে— কেন্দ্রীয় মন্ত্রিসভায় এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার বিকেলে সেই বৈঠকে প্রধানমন্ত্রীর বার্তা, পশ্চিমবঙ্গে জয়ের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল বিজেপি। তিনি মনে করালেন, ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে। সোমবার পাঁচ বিধানসভা নির্বাচনে ফলের পরে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসেছিল। পশ্চিমবঙ্গ, অসমে বিজেপির জয় ও পুদুচেরিতে এনডিএ জয়ের জন্য সবাই প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। মোদীও সরকারে মন্ত্রী-নেতাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে ভোটের সাফল্যকে তাঁদের নেতৃত্ব ও পরিশ্রমের সুফল বলে জানান। সূত্রের খবর, প্রধানমন্ত্রী বলেন, ‘‘পশ্চিমবঙ্গে বিজেপির জয় দলের জন্য বিরাট ঐতিহাসিক সাফল্য। এই জয়ের বহু দিন ধরে প্রতীক্ষা ছিল। এটা শুধু পার্টির জয় নয়, জনতার জয়।’’ তিনি বলেন, ক্ষমতায় আসার পরে এখন দায়িত্ব হল, সবাই মিলে পশ্চিমবঙ্গের উন্নয়ন, সুশাসন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। যাতে মানুষের আশা পূরণ করা যায়।

মন্ত্রিসভা বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনের শুরুতে তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, ‘‘সবাইকে অভিনন্দন, দেশের মঙ্গলের জন্য একটা ভাল কাজ হয়েছে।’’ সাধারণত কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে দিন যে রাজ্যের প্রকল্প মঞ্জুর হয়, সে দিন মন্ত্রিসভার সাংবাদিক সম্মেলনের পরে অফিসার, সাংবাদিকদের জন্য সেই রাজ্যের জলখাবারের বন্দোবস্ত থাকে। মঙ্গলবার ভোটের সাফল্য উদ্‌যাপনের জন্য আয়োজন ছিল ঝালমুড়ি ও সন্দেশের এবং অসমের চালের পিঠের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন