—প্রতিনিধিত্বমূলক ছবি।
সাধারণ মানুষকে কেন্দ্র ও রাজ্যের বিবিধ সরকারির প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আজ, সোমবার থেকে রাজ্য জুড়ে যে জনকল্যাণ শিবিরগুলি হচ্ছে, তাতে অন্য সব কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সংযোগ নেওয়ার সুবিধাও পাওয়া যাবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, তিন দিনের এই শিবিরে প্রকল্পটির জন্য ফর্ম জমা নেওয়া হবে। কিন্তু এত দ্রুত গ্যাস সংযোগ সম্ভবত পাবেন না গ্রাহকেরা। ইন্ডেন এলপিজি ডিলার সংগঠনের পক্ষ থেকে বিজন বিশ্বাস জানিয়েছেন, এক-দু’দিনের মধ্যে সব গ্যাস সংযোগ দেওয়া সম্ভব নয়। এই শিবিরে যোগ্য ব্যক্তিদের থেকে ফর্ম জমা নিয়ে সব কিছু খতিয়ে দেখে তার পরে ধাপে ধাপে তা দেওয়া হবে। সেই কারণে কয়েক দিন সময় লাগতে পারে। তাই গ্রাহকদের এই সময়টুকু ধৈর্য ধরার বার্তা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এ রাজ্যে এখন উজ্জ্বলার গ্রাহক সংখ্যা ৮৫-৯০ লক্ষের মধ্যে। আর গোটা দেশে প্রায় ১০.৩৫ কোটি। পশ্চিমবঙ্গে এক সময়ে উজ্জ্বলার সংযোগ পাওয়া গেলেও, প্রায় বছর তিনেক তা বন্ধ ছিল। রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার আসার হাত ধরে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এখানকার মানুষকে দেওয়া হবে বলে বার্তা দিয়েছে প্রশাসন। ফলে এখন থেকে ফের উজ্জ্বলা যোজনার সংযোগ নেওয়ার সুযোগ মিলবে। যদিও বর্তমানে এই প্রকল্পে বছরে কম দামে সিলিন্ডার দেওয়ার সংখ্যা কমিয়ে আনা হয়েছে মাত্র চারটিতে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে