জ্যোতি বসু গবেষণা কেন্দ্রে আগামী কর্মসূচি ঘোষণায় সিপিএম নেতা রবীন দেব ও সুখেন্দু পানিগ্রাহী (বাঁ দিকে)। — নিজস্ব চিত্র।
দেশের রাজনৈতিক ইতিহাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভূমিকাকে স্মরণে রেখে ৮ জুলাই, তাঁর ১১৩তম জন্মদিবসে আর্কাইভ, গ্যালারি ও জাদুঘরের প্রাথমিক পর্যায়ের উদ্বোধন হতে চলেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যবহৃত নানা জিনিসপত্র সংরক্ষিত রাখা হচ্ছে সেখানে। আর্কাইভটির উদ্বোধন করার কথা শমীক বন্দ্যোপাধ্যায়ের। ওই দিনই ‘জ্যোতি বসুর শিক্ষা এবং উদ্ভূত পরিস্থিতি’ শীর্ষক আলোচনাসভায় যোগ দিতে পারেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের নেতা সূর্যকান্ত মিশ্র, সঞ্চিতা সান্যাল। সভাপতিত্ব করতে পারেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। পাশাপাশি, ৪ জুলাই বিশ্বকাপ নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা হবে, যেখানে যোগ দেবেন প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক-সহ নানা ক্ষেত্রের লোকজন। নিউ টাউনে ‘জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রে’ মঙ্গলবার সিপিএম নেতা রবীন দেব ও সুখেন্দু পানিগ্রাহী জানিয়েছেন, ইতিমধ্যেই গ্রন্থাগার তৈরির কাজ চলছে। গবেষণা কেন্দ্রের জন্য ৯ জুলাই বসুর একদা নির্বাচনী ক্ষেত্র সাতগাছিয়ায় হবে অর্থ-সংগ্রহ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে