NIA

পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে এনআইএ-র জালে ধৃত কলকাতার বাসিন্দা

এনআইএ সূত্রে খবর, অভিযুক্তের নামে আগেই লুক আউট নোটিস জারি করা হয়েছিল। চলছিল অপরাধী হিসাবে জারি করার প্রক্রিয়াও। এই পরিস্থিতিতেই গ্রেফতার করা হয় জাফর রিয়াজ় ওরফে রিজ়ভিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০০:৩৪
Share:

—প্রতীকী চিত্র।

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি ও ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতার এক বাসিন্দাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর আগেও ২০০৫ সালে ওই ব্যক্তি পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে ধরা পড়েছিলেন।

Advertisement

এনআইএ সূত্রে খবর, অভিযুক্তের নামে আগেই লুক আউট নোটিস জারি করা হয়েছিল। চলছিল অপরাধী হিসাবে জারি করার প্রক্রিয়াও। এই পরিস্থিতিতেই গ্রেফতার করা হয় জাফর রিয়াজ় ওরফে রিজ়ভিকে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃতের স্ত্রী পাকিস্তানি। তাঁর সন্তানও পাক নাগরিক।

এনআইএ-র দাবি, ২০০৫ সালে ঘন ঘন ভারত-পাকিস্তান যাতায়াত করতেন জাফর। বিগত কয়েক বছর ধরে তিনি পাকিস্তানেই থাকতেন। পাক গোয়েন্দাদের তরফে তাঁকে টাকা ও ইসলামাবাদের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। সেই কারণেই তিনি পাকিস্তানের গোয়েন্দাদের কাছে গোপনে ভারতের তথ্য পাচার করতেন। আরও জানা গিয়েছে, পাক গুপ্তচরবৃত্তিতে যুক্ত অন্যদের কাজের সাহায্যের জন্য হোয়াটস্‌অ্যাপ অ্যাকাউন্ট খুলতে পাকিস্তানের গোয়েন্দার কাছে ভারতের মোবাইল নম্বরের ওটিপি দিয়েছিলেন ধৃত। সেই হোয়াটস‌্অ্যাপ মারফত মোতিরাম জাঠ নামে এক জনের সঙ্গে যোগাযোগ ছিল পাক গোয়েন্দার। ইসলামাবাদের গোয়েন্দা সংস্থার কাছে মোতিরামও গোপনে তথ্য পৌঁছে দিতেন। এই চক্রে জড়িত বাকিদের খোঁজে তদন্ত ও তল্লাশি জারি রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement