Bison

জমির ফসলে নজরদারি করতে গিয়েছিলেন বৃদ্ধা, বাইসনের হামলায় গুরুতর জখম

স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হল বনদফতরের কর্মীরা। সকাল থেকে চেষ্টা করে বিকেল নাগাদ ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় বাইসনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২৩:৫৪
Share:

লোকালয়ে ঢুকে পড়া সেই বাইসন। — নিজস্ব চিত্র।

সাতসকালে বাইসনের হামলায় গুরুতর জখম এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। শুক্রবার কোচবিহার-২ ব্লকের রাজারহাট দক্ষিণ যাত্রাপুর এলাকার ঘটনা।

Advertisement

জখম বৃদ্ধার নাম বেলা দাস (৭০)। তাঁর বোনপো জানান, সকালবেলায় দক্ষিণ যাত্রাপুর এলাকায় নদীর পারে জমিতে ফসল দেখতে গিয়েছিলেন মাসি। সেই সময় অতর্কিতে হামলা চালায় একটি বাইসন। স্থানীয়দের কাছ থেকে সেই খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। তার পরে মাসিকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক‍্যাল কলেজে ভর্তি করানো হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীম তিনি।

অন্য দিকে, স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হল বনদফতরের কর্মীরা। সকাল থেকে চেষ্টা করে বিকেল নাগাদ ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় ওই বাইসনকে।

Advertisement

এই প্রসঙ্গে কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ জানান, সম্ভবত খাবারের খোঁজে একটি পূর্ণবয়স্ক বাইসন এলাকায় ঢুকে পড়ে ও এক বৃদ্ধাকে আঘাত করে। তিনি বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই বাইসনটিকে ট্রাঙ্কোলাইস করতে পেরেছি। তাকে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement