ইসলামপুরে লুঠ
এক প্রাক্তন সেনা অফিসারের কয়েক লক্ষ টাকা লুঠ করে পালাল এক দল দুষ্কৃতী। মঙ্গলবার সকালে ইসলামপুর থানার ভাঙাপুল এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, এদিন সকালে একটি ছোট গাড়ি নিয়ে পূর্ণিয়া থেকে বাগডোগরার দিকে যাচ্ছিলেন অনিলকুমার সিংহ। ইসলামপুর থানার ধনতলার ভাঙাপুল এলাকাতে তাঁর গাড়ির সঙ্গে একজনের সংঘর্ষ হয়। সেই সময় তার গাড়িতে হামলা চালিয়ে কয়েক জন দুষ্কৃতী কয়েক লক্ষ টাকা ছিনতাই করে বলে অভিযোগ। তাঁর স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে সোনার গয়নাও ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আনমনে। শিলিগুড়িতে সন্দীপ পালের তোলা ছবি।