Jaigaon

ট্রাক ভাঙচুর, চালকদের নথি কাড়ার অভিযোগে জাতীয় সড়কে অবরোধ

বিকেলে ভুটানে প্রবেশের গেট খোলার খবর শুনে চালকেরা গাড়ি এগিয়ে নিয়ে গেলে, তাঁদের গাড়ি ও একাধিক চালকের উপরে পুলিশ কর্মী বা পুলিশের গাড়ির চালকেরা হামলা চালান বলে দাবি ট্রাক চালকদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০১:৫৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ট্রাক চালকদের মারধর, তাঁদের গাড়ি ভাঙচুর এবং জোর করে তাঁদের জরুরি নথি কেড়ে নেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় জয়গাঁর পাশাখাগামী এশিয়ান হাইওয়েতে। সোমবার রাতেই পাশাখাগামী সড়ক অবরোধে শামিল হন ট্রাক চালকেরা। তাঁদের অভিযোগ, এ দিন ভোর থেকেই খুব বেশি গাড়ি ভুটানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। সকাল থেকে বিকেল পর্যন্ত পাশাখাগামী সড়কের ধারেই অপেক্ষা করছিলেন অনেক চালক। বিকেলে ভুটানে প্রবেশের গেট খোলার খবর শুনে চালকেরা গাড়ি এগিয়ে নিয়ে গেলে, তাঁদের গাড়ি ও একাধিক চালকের উপরে পুলিশ কর্মী বা পুলিশের গাড়ির চালকেরা হামলা চালান বলে দাবি ট্রাক চালকদের। তাঁদের গাড়িতে থাকা নথিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এ নিয়ে সোমবার রাতেই অবরোধ করেন তাঁরা। যদিও ঘণ্টা খানেকের মধ্যেই সেই অবরোধ তুলে নেন চালকেরা এবং মঙ্গলবার সকালে অধিকাংশই কাজের সূত্রে প্রবেশ করেন ভুটানে। ট্রাক চালক ভুপেন্দ্র কুমার সিংহ বলেন, ‘‘পরে পুলিশের আশ্বাসেই অবরোধ তুলে নিজেদের কাজে ফিরে গিয়েছি।’’ চালক জাইনুল ইসলাম বলেন, ‘‘আমাদের প্রধান দাবি ছিল যাতে আমরা আমাদের নথি ফিরে পাই। সেটা দিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা পুলিশে কোনও অভিযোগ করিনি এবং অবরোধ তুলে দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন