Dakshin Dinajpur University

বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রাঙ্গণ নিয়ে উপাচার্যের প্রস্তাব জেলাশাসককে

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী প্রাঙ্গণ না হওয়া পর্যন্ত শহর লাগোয়া কৃষি দফতরের মাহিনগরের খামারটি ব্যবহার করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০১:০৮
Share:

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। ফাইল চিত্র।

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী সরকারি প্রাঙ্গণ হিসাবে বালুরঘাট সংলগ্ন মাহিনগরের কৃষি খামার এবং বালুরঘাট মহিলা বিদ্যালয় ব্যবহারের প্রস্তাব জেলাশাসককে দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এর আগে অস্থায়ী উপাচার্যের আমলে বালুরঘাট মহিলা কলেজে কিছু দিন চলে। সে সময় পরীক্ষা এবং অন্য কাজে কলেজের পরিকাঠামো ব্যবহার হওয়ার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উঠে যেতে বলা হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী প্রাঙ্গণ না হওয়া পর্যন্ত শহর লাগোয়া কৃষি দফতরের মাহিনগরের খামারটি ব্যবহার করার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ বলেছেন, ‘‘আমরা দু’টি প্রাঙ্গণ পেলে আপাতত বিশ্ববিদ্যালয় চালানো এবং কিছু বাড়তি বিষয় চালু করার ব্যাপারে এগোতে পারব।’’ বালুরঘাটের একটি বেসরকারি বিএড কলেজ থেকে বিশ্ববিদ্যালয় চলা শোভন নয় বলে দাবি করেছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অস্থায়ী সরকারি প্রাঙ্গণ বাছার কথা বলা হয়েছিল। আপাতত দু’টি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সংশ্লিষ্ট দফতরগুলিতে বিশ্ববিদ্যালয়ের আবেদন পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই ব্যাপারে সাময়িক সুরাহা সম্ভব হয়। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর থেকেই পরিকাঠামো, ভবন, কর্মী, স্থায়ী শিক্ষক নেই। মাহিনগরেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমি থাকলেও সেখানে দ্বিতল ভবনের প্রস্তাব উচ্চশিক্ষা দফতরে এখনও পড়ে রয়েছে বলে দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন