Cooch Behar

নিকাশি বেহাল, ক্ষোভ

আন্দোলনকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই দোলাপাড়া ও সংলগ্ন এলাকায় রাস্তায় জল জমে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ০৮:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে দেখালেন কোচবিহারের শিবযজ্ঞ রোড সংলগ্ন দোলাপাড়া এলাকার বাসিন্দাদের একাংশ। বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধে যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই দোলাপাড়া ও সংলগ্ন এলাকায় রাস্তায় জল জমে যায়। একাধিক বার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়েই বহু রোগী ও তাঁদের পরিজন কোচবিহারের রিজিওনাল ক্যানসার সেন্টারে যাতায়াত করেন। ফলে জল জমে থাকায় তাঁরাও সমস্যার মুখে পড়ছেন।

কোচবিহার প্রশাসনের এক আধিকারিক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরে পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এ দিকে শুধু দোলাপাড়াই নয়, কোচবিহার শহরের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডেও জলনিকাশি সমস্যা নিয়ে ক্ষোভ বাড়ছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন