ডজন খানেক ’১৬

• অর্জুন হলেন টেবিল টেনিস তারকা শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ • টেস্টে সেঞ্চুরি শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহার

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০৩:০৯
Share:

সাফল্য

Advertisement

• অর্জুন হলেন টেবিল টেনিস তারকা শিলিগুড়ির সৌম্যজিৎ ঘোষ

• টেস্টে সেঞ্চুরি শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহার

Advertisement

• মাধ্যমিক পরীক্ষায় প্রথম মাথাভাঙা হাইস্কুলের সৌভিক বর্মন। প্রথম দশে উত্তরবঙ্গের আরও অনেকে

• ন্যাকের বিচারে এ গ্রেড পেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

Advertisement

• উচ্চমাধ্যমিকে দ্বিতীয় কোচবিহারের জেনকিন্স স্কুলের নভোনীল দে

• হাই মাদ্রাসায় প্রথম সুজাপুর নয়মৌজা হাই মাদ্রাসার শেখ নাজরিন

• এভারেস্ট জয় দার্জিলিঙের দুই মেয়ে সুলক্ষণা তামাঙ্গ ও ত্রিশলা গুরুঙ্গের

প্রাপ্তি

• ফেব্রুয়ারিতে খুলল ফুলবাড়ি স্থল বন্দর। সীমান্ত দিয়ে যাতায়াত শুরু

• প্রথমবার ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম

• সাফ মহিলা ফুটবল শিলিগুড়িতে • টয় ট্রেনের লাইনে চলল মালগাড়ি, ২৫ বছর পরে • বক্সা পাহাড়ে পৌঁছল বিদ্যুৎ • জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের নকশায় অনুমোদন কলকাতা হাইকোর্টের • বাগডোগরা বিমানবন্দরে ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিংয়ের জমি মিলল অবশেষে

উত্থান

• উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন রবীন্দ্রনাথ ঘোষ

• এসজেডিএ-র চেয়ারম্যান হলেন সৌরভ চক্রবর্তী

পতন

• কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী হারলেন বিধানসভায়। ছাড়তে হলে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের পদও

• বিধানসভা ভোটে হার সাবিত্রী মিত্র, আব্দুল করিম চৌধুরী, বিপ্লব মিত্র, শঙ্কর চক্রবর্তীরও

পরিবর্তন

• বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসেবে জিতেও দল বদলে তৃণমূলে কানহাইয়ালাল অগ্রবাল, নীহার ঘোষ, শিলিগুড়ির কাউন্সিলর দুর্গা সিংহ

• মোর্চা ছেড়ে তৃণমূলে জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান

• মোর্চা ছেড়ে নতুন দল হরকাবাহাদুর ছেত্রীর

• উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বদলে নতুন মন্ত্রিসভায় গৌতম দেব পেলেন পর্যটন

পালাবদল

• মালদহ জেলা পরিষদ দখল করল তৃণমূল

রাজনীতি

• বিধানসভা ভোটে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বাম-কংগ্রেসকে হটিয়ে একচ্ছত্র তৃণমূল

• মালদহ, দার্জিলিং জেলায় শাসকদল শূন্য। পাহাড়ে প্রভাব কমলো মোর্চার।

• কোচবিহারে লোকসভা উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ব্যবধানে জয়ী তৃণমূল। দ্বিতীয় বিজেপি। বাম নিশ্চিহ্ন

লজ্জা

• জলপাইগুড়ির শিরিষতলায় মারুতির শো-রুমে ঢুকে কর্তা, কর্মীদের মার। অভিযুক্ত তৃণমূল

• ভান্ডিবাড়ি লাম্বাপাড়া চা বাগানের ম্যানেজার গণেশ ঠাকুর খুন কোয়ার্টারের সামনে

• দিল্লিতে গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে থেকে মৃত্যু ইসলামপুরের কাছে অমলঝাড়ির মুজিবরের। দেশ দেখল রাজধানীর অমানবিক মুখ

• ময়নাগুড়িতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ। অভিযুক্ত এখনও অধরা

• কোচবিহারে কালীপুজোর রাতে পড়শি দুই যুবকের হাতে ধর্ষিতা দুই কিশোরীর আত্মহত্যার চেষ্টা। এক জনের মৃত্যু

• শিশুপুত্রের মাথায় বন্দুক ঠেকিয়ে মাকে গণর্ধষণ উত্তর দিনাজপুরের তপনে। অভিযুক্ত ৮ তৃণমূল কর্মী

• কোচবিহারে তৃণমূল কর্মীর বাড়িতে মিলল দগ্ধ যমুনা রায়ের দেহ

• কোচবিহার শহরেই দরজা আটকে বাস ছেড়ে দিলেন চালক-কান্ডাক্টর। প্রাণ ও মান বাঁচাতে ঝাঁপ তরুণীর

• শিলিগুড়ি শহরে আচমকা উধাও জমি-পার্লারের কর্মী সঙ্গীতা কুণ্ডু। তদন্তে ঢিলেমির অভিযোগে হাইকোর্টে মামলা

• পৃথক রাজ্যের দাবিতে চার দিন ধরে রেল ও রাস্তা আটকে রাখলেন বংশীবদন ও তাঁর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের লোকজন

• ছুটি দিতে না চাওয়ায় রায়গঞ্জ জেলা হাসপাতালের সুপারকে মার দুই তৃণমূল সমর্থক চিকিৎসকের

প্রয়াত

• শিলিগুড়ির নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষ

• কোচবিহারের সাংসদ রেণুকা সিংহ

পর্যটন

• ফ্রান্স থেকে দার্জিলিঙের পদ্মজা নাইডু চিড়িয়াখানায় এল তুষার চিতাবাঘ

• শিলিগুড়ির উপকণ্ঠে বেঙ্গল সাফারি পার্ক

• মুখ্যমন্ত্রীর নির্দেশে টাইগার হিলের ভোলবদলের পরিকল্পনা

• শিলিগুড়িতে বেঙ্গল ট্রাভেল মার্ট

দুর্ঘটনা

• খাদে পড়ল রাষ্ট্রপতির কনভয়ের গাড়ি। উদ্ধারে তদারকি মুখ্যমন্ত্রীর

• আলিপুরদুয়ারে হাড়িভাঙা নদীতে ক্যাপিটাল এক্সপ্রেসের ইঞ্জিন ও দু’টি কামরা। মৃত ২

• সুকনায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার

এবং...

• অনন্ত মহারাজ: নারায়ণী সেনা গড়ে শেষে অন্তর্ধান

• অশোক ভট্টাচার্য: বিধানসভায় জিতেও দলের হারে ব্যথিত

• সাবেক ছিটমহল: এখনও নেই রাজ্য। শুরু তীব্র দলাদলি

• মণিকা বেসরা: মাদার সন্ত হলেন, কিন্তু মণিকার খোঁজ কেউ নিল না

• রোহিত পাশি: ফেসবুকে শাসক-বিরোধী মন্তব্য করে ধৃত

• অরিন্দম শীল: ডুয়ার্সে ছবির শুটিংয়ে এসে চাঁদা নিয়ে বিতর্কে জড়ালেন স্থানীয়দের সঙ্গে

• চা বাগান: দেড়শো বছরের নিয়মে বদল, অ্যাকাউন্ট হচ্ছে শ্রমিকদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement