West Bengal Election 2026

যুবককে তল্লাশি করতেই বেরিয়ে এল দেশি পিস্তল! সিতাইয়ে গ্রেফতার এক, রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যে চালু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে সিতাই থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৭:১৫
Share:

কোচবিহারে টহল দিচ্ছি কেন্দ্রীয় বাহিনী। — নিজস্ব চিত্র।

ভোটের মুখে আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল সিতাইয়ে। এই ঘটনায় শিলদুয়ার এলাকার বাসিন্দা প্রত্যয় বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করেছে পুলিশ। অন্য দিকে, কোচবিহারের পুর এলাকায় টহল দিল কেন্দ্রীয় বাহিনী।

Advertisement

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যে চালু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। এই পরিস্থিতিতে সিতাই থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। সিতাই থানা সূত্রে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর বাপ্পা রায়ের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে তল্লাশি করা হয়। তাঁর থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়। সঙ্গে উদ্ধার হয় একটি তাজা কার্তুজ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুতের মামলা রুজু করা হয়েছে।

অন্য দিকে, কোচবিহার শহরে পুর এলাকায় টহল দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পাশাপাশি বুথগুলিও পরিদর্শন করে তারা। স্থানীয়দের সঙ্গে কথাবার্তাও বলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement